রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাতকানিয়ায় ইউ এন ও’র অভিযানে ফার্মেসিতে জরিমানা ও সতর্কতা প্রদান

Reporter Name

সাতকানিয়া,উপজেলা প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের সুনামধন্য সাতকানিয়া থানার ঠাকুর দীঘি ও ছমদিয়া বাজারের হাতুড়ি ডাক্তার নামে পরিচিত প্রভাবশালী দু’জনকে জরিমানা ও সতর্কতা প্রদান করেন।

মোবাইল কোর্ট

অদ্য ৬ আগস্ট ২০২৫ সাতকানিয়া উপজেলার ঠাকুরদিঘীর পাড় এলাকার মসজিদ মার্কেটের মোহাম্মদ এহসান হাবীব ও ছমদিয়া পুকুর পাড় প্রকাশ (নতুন বাজার) এলাকার সুকুমার দে নামে দুই পল্লী চিকিৎসক বিধিবহির্ভূতভাবে বিভিন্ন অপারেশন পরিচালনা,এন্টিবায়োটিক সহ জীবন রক্ষাকারী ঔষধের যথেচ্ছ ব্যবহার, কোনো বিশেষজ্ঞ ডিগ্রি না থাকা সত্ত্বেও নিজেদের বিভিন্ন জটিল ও কঠিন রোগের বিশেষজ্ঞ বলে প্রচার করার অভিযোগে ভোক্তা অধিকার সংক্ষরণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা করে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

এ ছাড়াও তাদেরকে অর্থদণ্ডের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে অঙ্গীকারপত্র নেওয়া হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খোন্দকার মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

এ সময় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মোহাম্মদ মোজাম্মেল হক ও ছরওয়ার কামাল, স্যানিটারী ইন্সপেক্টর, সাতকানিয়া উপস্থিত ছিলেন।

অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এবং মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনস্বার্থে উপজেলা প্রশাসন,সাতকানিয়ার সবখানেই এমন অভিযান অব্যাহত রাখবেন বলে ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ