মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী কয়েদি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  রবিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কারা অধিদপ্তরের এআইজি (প্রিজন্স) জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক কয়েদিকে শনাক্ত ও গ্রেপ্তারের তথ্য উদ্ঘাটন এবং অনুসন্ধান কার্যক্রমে প্রিজন্স ইন্টেলিজেন্স ইউনিট সক্রিয় ভূমিকা পালন করেছে।
এর আগে গত বৃহস্পতিবার কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় শুক্রবার গাজীপুরের কোনাবাড়ি থানায় কারা কর্তৃপক্ষ মামলা দায়ের করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর র‍্যাব তাকে কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করার পরে পুলিশ আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে তাকে পুনরায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হবে।
এদিকে বন্দি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজন মেট্রন ও চারজন নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন—মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
কারাগার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বে থাকা মেট্রনের তদারকির ঘাটতির সুযোগ নিয়ে কয়েদি রিম্পা অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।
রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।
ঘটনার পরপরই স্থানীয় কারা কর্তৃপক্ষ ও কারা গোয়েন্দা ইউনিট কারাগারের ভেতরে ব্যাপক তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে কারাগারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি সীমানা প্রাচীর টপকে কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন। এরপর গোয়েন্দা তৎপরতা জোরদার করা হলে রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ