মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

অনলাইন হয়রানির অভিযোগে উত্তপ্ত নরোত্তমপুর, ফেক আইডির উৎস খুঁজছে তদন্ত সংশ্লিষ্টরা

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডির মাধ্যমে অপপ্রচার, মানহানিকর পোস্ট এবং সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ প্রচারণার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগগুলোকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে একাধিক ফেক ফেসবুক আইডি ব্যবহার করে ব্যক্তি, সাংবাদিক ও সামাজিকভাবে সক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য, গালাগাল এবং এআই প্রযুক্তিতে তৈরি বিকৃত ছবি প্রচার করা হচ্ছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ও উত্তেজনা ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে মো. ইকবালের নাম উঠে এসেছে। অভিযোগকারীদের দাবি, তার বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট কার্যক্রমের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এদিকে জাতীয় দৈনিক সরেজমিন বার্তা-এর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আজিম মিঞা অভিযোগ করেছেন, একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকে তাকে লক্ষ্য করে ফেক আইডির মাধ্যমে ধারাবাহিকভাবে অপপ্রচার, গালাগাল এবং মানহানিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে।

জানা গেছে, “এন্টি আয়মান” নামে একটি ফেসবুক আইডিসহ একাধিক আইডির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা এবং ডিবির সাইবার ইউনিটে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শেষ হলে প্রকৃত তথ্য সামনে আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এলাকাবাসীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে অপপ্রচার এবং অনলাইন হয়রানির ঘটনাগুলোর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হোক। একই সঙ্গে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সামাজিক যোগাযোগমাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠারও দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ