মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

জামালপুর জেলা পুলিশের লইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত-

মোঃ আহসান হাবীব সুমন,নিজস্ব প্রতিবেদক:

জামালপুর জেলা পুলিশের লইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত-

মোঃ আহসান হাবীব সুমন,নিজস্ব প্রতিবেদক:

জামালপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে সকাল ১১:০০ ঘটিকায় জুলাই/২০২৬ খ্রি. মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন।

কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে বিগত কল্যাণ সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে জুন/২০২৬ খ্রি. মাসের সার্বিক কর্ম-মূল্যায়ন এর ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী অফিসার ও ফোর্সকে পুরস্কৃত করা হয়।

শ্রেষ্ঠ সার্কেল অফিসার জনাব রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জামালপুর এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ জনাব আনোয়ার হোসেন, অফিসার ইনচার্জ, দেওয়ানগঞ্জ মডেল থানা, জামালপুর।

এরপর সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ পুলিশ সুপার নিকট তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি সকলকে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোরশেদা খাতুন, জামালপুর; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব ইয়াহিয়া আল মামুন, জামালপুর; জনাব মোঃ সাইফুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল, জামালপুর; সহকারী পুলিশ সুপার জনাব মোস্তাফিজুর রহমান ভূঁঞা, মাদারগঞ্জ সার্কেল, জামালপুর; জনাব এম. এ. ফয়সাল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জামালপুর এবং জনাব মোঃ মাকসুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জামালপুর; ডা. রেহেনা জান্নাত, মেডক্যাল অফিসার, জামালপুর; সকল থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত) গণ’সহ জেলার বিভিন্ন ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা থেকে আগত পুলিশ সদস্যবৃন্দ এবং কর্মরত সিভিল স্টাফবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ