বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করলেন বিমানবাহিনী প্রধান

অনলাইন ড্রেস

ব্লু স্কাই’ (বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের) স্কুল পরিদর্শন করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

 

সোমবার (১৩ জুলাই) ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেন তিনি।

 

 

এ সময় বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (BAFWWA) ও আদার্স’ উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের (OWCC) সভাপতি এবং বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেনস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

 

 

 

পরিদর্শনের সময়, প্রধান অতিথি ও বিশেষ অতিথি স্কুলের শ্রেণিকক্ষ, শিক্ষা কার্যক্রম, বিভিন্ন থেরাপি সেবা এবং শিশুদের সার্বিক বিকাশমূলক কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন। এ সময় বিমানবাহিনী প্রধান বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, থেরাপি ও সার্বিক বিকাশে ‘ব্লু স্কাই’-এর আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি শিক্ষক, থেরাপিস্ট, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিশুদের সর্বোত্তম বিকাশ নিশ্চিত করতে সবাইকে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখার আহ্বান জানান।

 

 

পরিদর্শন উপলক্ষে, ‘ব্লু স্কাই’-এর শিক্ষার্থীদের সৃজনশীল পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

 

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন–সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন), সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন), বিমান সদরের এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তারা, অভিভা

বকগণসহ অন্যান্য পদবির সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ