মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর মোহনপুরে রাতের আঁধারে ক্ষেতের সব পটল গাছ কেটে দিল দুর্বৃত্তরা

Reporter Name

মোঃ ফয়সাল হোসেন,(রাজশাহী) জেলা প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলায় মোঃ জনি হোসেন (৩২), এর নামে এক কৃষকের পটল ক্ষেতের সব গাছে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। জনি উপজেলার মৌগাছী ইউপির মৌগাছী গ্রামের মোঃ বাবুল হোসেনের ছেলে। ঘটনাটি ঘটে রবিবার (০৩ আগস্ট) সকালে উপজেলার ৪নং মৌগাছী ইউনিয়নের একবারপুর গ্রামের ফসলের মাঠে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান,এই গ্রামের বাড়ির পাশের উঁচু প্রায় ৪৮ শতাংশ জমিতে বিভিন্ন সবজি চাষাবাদ করে সংসার চলে কৃষক জনির।

চলতি মৌসুমে ওই জমিতে পটল চাষ করেন তিনি। পটল গাছে পুরো মাচায় ছড়িয়ে পড়েছে। ধরেছে ফুল ও ফল। পটলের বাজারজাতও শুরু করেছেন জনি। প্রতিদিনই পরিচর্যা করেন তার পটল ক্ষেতের। রবিবার সকাল সাড়ে ৬ টায়, ক্ষেতে গিয়ে দেখতে পান পটলের সব গাছ এড়ে ও মরে যাচ্ছে। পরে দেখেন মাচাংয়ের নিচে প্রতিটি পটল গাছের গোড়া কেউ শত্রুতা বশত কেটে দিয়েছে। দুই দাগে ৪৮ শতাংশ জমির প্রায় ৩৩ থেকে ৪০ শতাংশ পটল গাছের সবগুলো কেটে দিয়ে দুর্বৃত্তরা।

স্থানীয়দের দাবি, পটল ক্ষেতে গাছ গুলো কেটে দিতে ন্যূনতম এক ঘণ্টার বেশি সময় লাগার কথা। কেউ শত্রুতা বশত এই কাজ করতে পারে। অনেকের ধারনা মাদকসেবীরা এ কাজ করতে পারে বলে দাবি করছেন। অবশ্য কৃষক জনির তেমন কোনো শত্রু নেই এলাকায়।

এ বিষয়ে কৃষক জনি বলেন, সন্তানের মতই পটল ক্ষেতে যত্ন করতাম। ফলনও হয়েছিল বাম্পার। পটল তুলে বাজারে বিক্রিও শুরু করেছি। এমন ফল ধরা ক্ষেতের কে যে এত বড় ক্ষতি করল। পটল গাছ নয়, যেন আমার গলায় ছুরি চালিয়েছে। আমি অপরাধীদের শাস্তি চাই। এতে আমার পটল গাছ তুলে প্রায় ৩০০০০০/-(তিন লক্ষ) টাকার ক্ষতি সাধন করেছে। আমি এ বিষয়ে মোহনপুর থানায় সন্দেহ মুলক একজনের নামে অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) আতাউর রহমান সাংবাদিকের প্রশ্ন জবাবে বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ