মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর মোহনপুরে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ওসিসিতে ভর্তি

মোঃ ফয়সাল হোসেন,বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী:

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ির ছাদে ডেকে নিয়ে সাড়ে তিন বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী দারাজ মৃধা (৫০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈইল দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (৪ জুলাই) দুপুরে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
স্বজনদের অভিযোগ, শুক্রবার বিকেল সাড়ে ৫ টার সময় মোহনপুর উপজেলার বাকশৈইল দক্ষিণপাড়ায় গ্রামের মৃত গণি মৃধার মন্ডলের ছেলে দারাজ মৃধা (৫০) শিশুটিকে তার বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি শিশুটির মা,সহ প্রতিবেশীরা টের পেলে বাড়ি থেকে পালিয়ে যায় দারাজ। পরে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় মোহনপুর থানায়। পুলিশের পক্ষ থেকে আইনি সহযোগিতা না পেয়ে শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। কর্তব্যরত চিকিৎসক শিশু এবং স্বজনের কাছে থেকে ঘটনা শুনার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। কিন্তু অভিযুক্ত দারাজ মৃধার পক্ষের দালালদের চাপের মুখে শিশুটিকে রামেক হাসপাতালে ভর্তি না করে বাড়িতে নিয়ে যায়। রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়েছে।
শিশুটির মা বলেন, কৌশলে দারাজ হোসেন তার বাড়ির ছাদে শিশু মেয়েকে ডেকে নেয়। পরে ধর্ষণের চেষ্টা করে। এই কর্মকাণ্ড কিছুতেই মেনে নিতে পারছি না। এ ঘটনার কঠিন বিচার দাবি করছি। অভিযুক্ত দারাজ মৃধার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ