মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে নজরুল বর্ষ ২০২৬-২৭ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরে নজরুল বর্ষ ২০২৬-২৭ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম (সেবা), ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস. এম. আব্দুল হাকিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শিল্পকলা একাডেমির অন্যান্য সদস্যরাও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।

স্বাগত বক্তব্যে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস. এম. আব্দুল হাকিম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান তাঁর বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাঁর সমাধি অবস্থিত। তিনি কবির সাহিত্য, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম (সেবা) তাঁর বক্তব্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, দেশপ্রেম, সাম্য ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি নজরুলের কবিতা থেকে বিভিন্ন চরণ উদ্ধৃত করে তরুণদের ন্যায়, সত্য ও সাহসের পথে চলার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, সাহিত্য ও বিদ্রোহী চেতনা যুগে যুগে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করেছে। তিনি নতুন প্রজন্মের মাঝে নজরুলচর্চা আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে কবির আদর্শ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ঈসাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শেষে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ