মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর পবায় পূর্ব বিরোধের জেরে ক্রয়কৃত সম্পত্তির ফলজ গাছ কর্তন; থানায় অভিযোগ

মোঃ ফয়সাল হোসেন, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী:

রাজশাহীর পবা উপজেলায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে ফলন্ত আমগাছসহ বিভিন্ন প্রকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ বিষয়ে ভুক্তভোগী দারেস আলী চারজনের বিরুদ্ধে পবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পবা উপজেলার তেঘর গ্রামের মজিবর রহমানের ছেলে দারেস আলী বসত বাড়ির পাশে আপন ভাই শরিফুল ইসলামের কাছ থেকে আড়াই শতক জমি ক্রয় করেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৩০ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার সময় আপন ভাই মিঠন আলী, বাবুল হোসেন, রফিকুল ইসলাম ও তরিকুল ইসলাম মিলে তাদের লোকজন নিয়ে দারেস আলীর মায়ের সূত্রে পাওয়া ভায়ের কাছ থেকে,মোজা, তেঘরমাড়িয়া,জেলনং ১০০, আর এস খতিয়ান নং ৮১,১৩৫, ১৩৬,দাগ নং ৩৬২, জমির পরিমান ৯ শতাংশ,দলিল নং ১৫৪৫৬ এতো
মূলে ক্রয়কৃত জমিসহ অন্য জমিতে থাকা ৬টি আমগাছ, ১টি নিম গাছ, ১টি ডুমুর গাছ জোর করে কেটে নেয়। যার অনুমানিক মুল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে বিবাদীগণ নানান ভাবে হুমকি প্রদান করে সাথে থাকা গাছ কাটার দা, কুড়াল, কড়াতসহ অন্যান্য সরঞ্জামাদি নিয়ে তেড়ে আসেন। ওই দিন ভুক্তভোগী দারেস আলী পবা থানার থানায় অভিযোগ দায়ের করেন।
পবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, আমগাছসহ বিভিন্ন প্রকার গাছ কেটে নেওয়ার বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ