রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

আমার একটাই তুমি

জয়া সাহা

আমার একটাই তুমি

জয়া সাহা

 

আমার একটাই শুধু তুমি,

শয়নে,স্বপনে,জাগরণে-

তুমি শুধুই তুমি;

এত করে চাই

মিনতিতে তাই,

রাখি তোমায় সর্বদাই

তবু কেন তুমি হবেনা আমায়

রেখেছি তোমায় প্রার্থনায়

শত কষ্টের পরও আমারই হয়ে থাকো,

তুমি অন্যকারো হবে নাকো

কেন বুঝোনা কতটা তোমায় বেসেছি আমি ভালো,

তুমি না হাসলে ফিকে হয়ে যায় পৃথিবীর সব আলো।

তুমি চাইলেই হতে পারো আমার..

নিতে পারো মানিয়ে সমাজ পরিবার …

এত করে ভিক্ষা চাই

তবুও যদি তোমায় পাই

কেটে যাবে নিমিষেই সব অন্ধকার,

থাকবে না ভয়  তোমাকে

হারাবার ..

একটু ভেবে দেখো..

আমাকে কল্পনায় রেখো

চলোনা বাঁচি একসাথে

একমুঠো ভাত খাবো এক প্লেটে..

পৃথিবীর এতো মানুষের ভীড়ে,

থাকবো দুজনে ছোট্ট একটা নীড়ে,

এটাই তো প্রকৃত সুখ,

ঘুম ভেঙে দেখবো তোমার ঐ মুখ..

তুমি চাইলেই হতে পারে সব,

ভেঙে দিতে পারো যত কলোরব..

তুমি বললেই সবটা মেনে নিতে পারি আমি,

সবশেষে তবু আমার ই শুধু হয়ো তুমি..


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ