মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তিব্র ভাঙ্গনে শিকার হয়ে”, বাড়ি-ভিটা হারিয়েছেন ২৫টি পরিবার 

হাবিবুর রহমান,চিলমারী,(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

হঠাৎ করে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তিব্র ভাঙ্গনে শিকার হয়ে বাড়ি-ভিটা ছেড়েছেন ২৫টি পরিবার আতঙ্কে দিন কাটছে চরবাসীদের।

সোমবার (২৯জুন) গভীর রাত থেকে হঠাৎ করে, চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল এলাকার “বিশার পাড়ার চরের আশ্রায়ন কেন্দ্রের” ২৫ টি পরিবার ভাঙ্গনের কবলে পড়ে বাড়ি-ভিটা হারিয়েছেন। এখন আতঙ্কে ঘর-বাড়ি সরাতে ব্যস্ত আছেন চরবাসীরা। সেই সাথে অব্যাহত পানি বৃদ্ধিতে বন্যার আশংঙ্খা ররেছেন বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। জানাগেছে, সোমবার রাত আড়াইটার সময় নদের প্রবল স্রোতে তীব্র ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ফলে বিশার পাড়া আশ্রায়ন প্রকল্পটিতে, বসবাসরত ১৬০টি পরিবারের মধ্যে এক রাতেই ২৫টি পরিবারের বাড়ি-ভিট নদীগর্ভে বিলীন হয়েছেন। তাৎক্ষণিক ভাবে প্রানহানির ঘটনা না ঘটলেও পরিবার গুলো বাড়ি-ভিটা হারিয়ে অনেক অনেক ক্ষয়-ক্ষতিতে পড়েছেন বলে জানাযায় । আজ তারা পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন-যাপন করছেন। গবাদি পশুসহ আসবাব পত্র সামলাতে বাড়ি-ভিটা হারা মানুষ গুলো দিশেহারা হয়ে পড়েছেন।

এ ব্যাপারে ভাঙ্গনে শিকার- আঃ আজিদ, আজম, আলম, মতিয়ার, নজরুল, হামিদ, লাল মিয়া, মোকলেছুর, শাহীন , আঃ রহিম, বক্কর, রসিদ, রুবিনা, মনছুর এরা বলেন, আমাদের ঘর-বাড়ি গুলো স্থানান্তর সহ খাদ্য সামগ্রী, ঔষধ-পত্র ও জরুরী সামগ্রী সহায়তা দেয়ার জন্য “এনজিও ও প্রশাসনের” নিকট অনুরোধ করেছেন।

এ বিষয়ে চিলমারী ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল কাজী বলেন, হঠাৎ নদের ভাঙ্গন শুরু হয়ে নিমিষেই ঘর-বাড়ি গুলো এমন ভাবে ভেঙ্গে গেছে যে জিনিষ-পত্র সড়ানোর সময় টুকু ও পায়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, স্থানীয়দের সহযোগিতায় ভূক্ত-ভোগী পরিবার গুলো তাদের ঘর-বাড়ি গুলো যেন নিরাপদ স্থানে সরিয়ে ফেলেন। সোমবার উক্ত গৃহহীনদের মাঝে রিলিফ বিতরন করা হলেও তা প্রয়োজনের তূলনায় অনেক কম ছিল। অপর দিকে অব্যাহত পানি বৃদ্ধিতে চিলমারীতে বন্যা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অফিস।

এলাকাবাসীরা বলেন, ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন প্রতিরোধে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে, তা না হলে এই নদের ভাঙ্গনে চরাঞ্চলের শতশত একর জমি ও হাজার হাজার বাড়ি-ভিটা নদের বুকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ