মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহিম ইনস্টিটিউশনে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সেমিনার

জেলা প্রতিনিধি ফরিদপুর 

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহিম ইনস্টিটিউশনে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সেমিনার

 

জেলা প্রতিনিধি ফরিদপুর

 

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা এবং পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ফরিদপুরের মহিম ইনস্টিটিউশনে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির শুরুতে শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস ও শিক্ষক জয়া সাহা। পরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস।

সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের অন্যতম বড় সংকট। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়; প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা যদি একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব গ্রহণ করে, তাহলে পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং সবুজ বাংলাদেশ গঠনের পথ আরও সুদৃঢ় হবে।

আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের কারণ, এর বহুমাত্রিক প্রভাব এবং সম্ভাব্য প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং সবুজায়ন সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য, লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LAISE) প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ