মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মুন্সীগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টায় গ্রেপ্তার ১

অনলাইন ড্রেস

মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় যুবক মো. শান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

 

 

 

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের জমিদারপাড়া এলাকায় সৌদি আরবপ্রবাসী জনি ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জনি ইসলামের স্ত্রী রিতা মণি ইসলাম (৩০) এবং তাদের মেয়ে জান্নাতুল ইসলাম রিধি (১১)।

 

 

 

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

 

ভুক্তভোগী জনি ইসলাম জানান, স্থানীয় যুবক মো. শান্ত তাদের পূর্বপরিচিত।

 

 

 

 

 

ঘটনার সময় তিনি বাসার ওয়াশরুমে ছিলেন। এ সময় শান্ত ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে, পাশের কক্ষে থাকা মেয়ে রিধি চিৎকার শুরু করলে তাকেও গলায় আঘাত করা হয়। চিৎকার শুনে তিনি বেরিয়ে এসে বাধা দিলে অভিযুক্তের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে তিনিও সামান্য আহত হন।

 

 

 

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে শান্তকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

 

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, অভিযুক্ত ও ভুক্তভোগীরা প্রতিবেশী। পূর্ববিরোধের জেরে তর্কাতর্কির একপর্যায়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত শান্তকে গ্রেপ্তার করা হয়েছে।তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত কার্যক্রম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ