রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

এফইআরবি ও বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের সমঝোতা স্মারক সই

অনলাইন ড্রেস

বাংলাদেশ ও চীনের গণমাধ্যমের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং তথ্য বিনিময় সম্প্রসারণের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে দেশের জ্বালানি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব।

 

 

 

রবিবার (৭ জুন) রাজধানীর আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়।

 

 

 

 

 

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন এফইআরবি চেয়ারম্যান আজিজুর রহমান এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক অলিভিয়া ছু।

 

এফইআরবির প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, ‘জ্বালানি সম্পদ যেকোনো দেশের উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। বাংলাদেশ ও চীনের গণমাধ্যম এ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি আশা করি, আজকের এই চুক্তির মাধ্যমে এফইআরবি এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব দুই দেশের জ্বালানি খাতের টেকসই উন্নয়ন ও তথ্য আদান-প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।চুক্তি সই শেষে এফইআরবি চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, ‘বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন ও বিভিন্ন মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের প্রযুক্তি ও বিনিয়োগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমঝোতা স্মারকের ফলে দুই দেশের জ্বালানি খাতের বস্তুনিষ্ঠ তথ্য আদান-প্রদান সহজতর হবে। পাশাপাশি বাংলাদেশের জ্বালানি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে।’

 

 

 

অনুষ্ঠানে এফইআরবির নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম সিরাজ, ভাইস চেয়ারম্যান হাসান আজাদ এবং পরিচালক ফয়সাল আতিক ও সজীব আহমেদ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

আরো ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মাইনুল হাসান সোহেল, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন, বাংলাদেশি সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিসিজেএ) সভাপতি কামরুল হাসান দর্পণ, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সভাপতি মোহাম্মদ কাওসার উদ্দিন, অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ।

 

 

 

উল্লেখ্য, বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব ২০২৪ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। অন্যদিকে, দেশের জ্বালানি খাতের সাংবাদিকদের শীর্ষ সংগঠন এফইআরবি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ