সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক:

মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাচ্ছেন প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা।

সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধনকালে রেলমন্ত্রী শেখ রবিউল আলম এ ঘোষণা দেন। এছাড়া ঈদুল আজহার পর মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য ২৫ শতাংশ ছাড় দেওয়ার কথাও জানান তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, দীর্ঘদিনের দাবির পর এ সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়েছে।

তিনি বলেন, একই সুবিধা শিক্ষার্থীদের জন্যও চালুর পরিকল্পনা রয়েছে। তবে শিক্ষার্থীদের পরিচয় যাচাইয়ের পদ্ধতি নির্ধারণে কিছু সময় লাগছে। ঈদের পর শিক্ষার্থীদের জন্যও একই ধরনের ছাড় কার্যকর করতে কর্তৃপক্ষ কাজ করছে।এদিকে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সুবিধা গ্রহণের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলি প্রযোজ্য হবে।

১। এ সুবিধা শুধু একক যাত্রার টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

২। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের মাধ্যমে যাত্রীর তথ্য, আঙুলের ছাপ এবং ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট সফটওয়্যার বা অ্যাপে সংরক্ষণ করা হবে।

৩। নিবন্ধন সম্পন্ন হলে যাত্রীকে একটি ইউনিক আইডি দেওয়া হবে। একইসঙ্গে নিবন্ধিত মোবাইল ফোন নম্বরে খুদে বার্তা (এসএমএস) পাঠানো হবে।

৪। প্রতিবার একজন যাত্রী একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ একটি রেয়াতকৃত টিকিট কিনতে পারবেন।

৫। রেয়াতকৃত টিকিট অন্য কাউকে হস্তান্তর করা যাবে না। হস্তান্তরের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

৬। রেয়াতপ্রাপ্ত যাত্রীদের টিকিট গ্রহণে অগ্রাধিকার সুবিধা দেওয়া হবে।

এদিকে ঈদযাত্রায় নারী যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ঢাকা-চট্টগ্রাম রুটের ‘সোনার বাংলা’ ও ঢাকা-সিলেট আন্তঃনগর ট্রেনে একটি করে বিশেষ কোচ শুধু নারীদের জন্য সংরক্ষণ করা হয়েছে। ঈদের আগ পর্যন্ত এ সুবিধা চালু থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ