মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

তিন শিশু সন্তান ও স্বামীকে ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালালেন রোহিঙ্গা নারী রোজিনা

Reporter Name

আমিন,(কক্সবাজার) প্রতিনিধি: 

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১৯ থেকে স্বামী ও তিন শিশু সন্তানকে ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছেন রোজিনা আক্তার (২৬) নামে এক রোহিঙ্গা নারী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও নানা আলোচনা সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী স্বামী মসুদ আহমদ জানান, “আমার স্ত্রীর সাথে কোনো ধরনের ঝগড়া বা সমস্যা ছিল না। প্রতিদিনের মতো সকালে কাজে যাই। কিন্তু সন্ধ্যায় বাসায় ফিরে দেখি, স্ত্রী নেই—আমার তিন শিশু সন্তানকে ফেলে চলে গেছে। এছাড়া ঘরে রাখা দশ হাজার টাকাও নিয়ে গেছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, রোজিনা আক্তার দীর্ঘদিন ধরে ক্যাম্প-১৮ এর আমান উল্লাহ নামের এক যুবকের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে তাদের মধ্যে যোগাযোগ হতো। একপর্যায়ে সেই সম্পর্কের টানে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান।

এ বিষয়ে রোজিনা আক্তার এর বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যাম্প-১৯ এর সি ব্লকের মাঝি আয়াবুল বলেন, “আমরা আগেও এই নারী ও তার প্রেমিকের বিষয়ে সালিশ বা বিচার করেছি। তারপরও তারা এমন অনৈতিক কাজ থেকে বিরত হয়নি। বিষয়টি এখন ক্যাম্পের সিআইসি (CIC) দেখবেন এবং পরবর্তী ব্যবস্থা নেবেন।”

স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনায় ক্যাম্পের সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং অন্য পরিবারগুলোর মধ্যেও অস্থিরতা তৈরি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ