মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বগুড়ার মহাস্থান কুরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ভীড়

​মোঃ জান্নাতুল নাঈম,বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ

আগামি সপ্তাহে পবিত্র ঈদুল আজহা উপলেক্ষে উত্তরবঙ্গের অন্যতম ঐতিহাসিক বগুড়ার মহাস্থানগড় গরুর হাট বুধবার ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। সকাল থেকেই হাটের চারপাশ এবং সংযোগ সড়কগুলোতে পশুবাহী গাড়ির দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। এবারের হাটে মাঝারি ও বড় সাইজের দেশি গরুর সরবরাহ সবচেয়ে বেশি।
​দেশি গরুর পাশাপাশি হাটে উঠেছে বিশাল আকৃতির বেশ কিছু আকর্ষণীয় গরু, যা দেখতে হাটে আসা সাধারণ মানুষ ও ক্রেতারা ভিড় জমাচ্ছেন। বিক্রেতারা জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা গরুর চাহিদা এবার সবচেয়ে বেশি। তবে গত বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা চড়া বলে দাবি করছেন ক্রেতারা। অন্যদিকে, গো-খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে সঠিক দাম পাওয়া নিয়ে কিছুটা চিন্তিত খামারি ও বিক্রেতারা।
​ঐতিহ্যবাহী এই হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাল নোট শনাক্তকরণ বুথ, দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারীদের নিরাপত্তা নিশ্চিতও করা হয়েছে। অপর দিকে মহাস্থান ফাযিল মাদ্রাসা মাঠে বসানো হয়েছে ছাগল হাটি। সেখানে ক্রেতা বিক্রেতায় মুখরিত হয়ে ওঠে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পেরে ক্রেতা ও বিক্রেতা উভয়ই সন্তোষ প্রকাশ করেছেন। যেহেতু কুরবানি আরও সপ্তাহের বেশি সময় আছে এজন্য বিক্রিও অনেকটা কম। স্থানীয়রা বলছে সামনে হাটে বেচাকেনা বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ