মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

প্রাথমিক বিদ্যালয় “গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে” চিলমারীর বিজয় অর্জন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল” খেলার বিভাগীয় পর্যায়ে, চিলমারী উপজেলার শিক্ষার্থীরা বিজয় অর্জন করেছেন। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নান্টের বিভাগীয় খেলার প্রথম রাউন্ডে, উপজেলার “ফকিরেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়” বিজয় অর্জন করেছেন।
জানাগেছে, দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” শুরু হয়েছে। এতে ইউনিয়ন, উপজেলা ও জেলায় প্রতিযোগীতা করে বিভাগীয় পর্যায়ে খেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯শে মে) বিভাগীয় পর্যায়ে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” (বালাক-বালিকা) খেলা উদ্বোধন করা হয়েছে, রংপুর জেলা স্কুল মাঠে। উদ্বোধনীর দিনে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ “চিলমারী ফকিরেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়” ঠাকুরগাঁও জেলা শ্রেষ্ঠ বীরগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে পরাজিত করে বিজয় অর্জন করেন। এর আগে নির্ধারিত সময়ে খেলাটি ১-১গোলের সমতায় টাইব্রেকারে গড়ায়। “চিলমারী ফকিরেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের” শিক্ষার্থীরা ৯জন খেলোয়ার নিয়ে, পরাজিতদের সাথে লড়াই করে টাইব্রেকারে ৪-৩ গোলে বিজয় অর্জন করেন। বুধবার একই মাঠে সেমি ফাইনালে খেলবে বলে জানাযায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ