মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামালপুর জেলা যুব দলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান।
এই যুবনেতা শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন সফল আপোষহীন প্রধানমন্ত্রী, একজন দূরদর্শী রাজনীতিবিদ, দেশপ্রেমিক ও সাহসী কণ্ঠস্বর। তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ ও দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ ও সংগ্রামী নেতাকে হারালো।
জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব শোকবার্তায় মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং মরহুমার শোকাহত পরিবার, রাজনৈতিক সহকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান সোহেল রানা খান, মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ'মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন-আমীন।