মোঃ শাহিন শেখ,বিশেষ প্রতিনিধি:
গাজীপুর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যা কান্ডের প্রতিবাদে ফরিদপুর মহানগর প্রেসক্লাবের উদ্যোগে আজ সোমবার ১১ ই আগস্ট ২০২৫ ইংরেজি তারিখে প্রেসক্লাব কার্যালয়ের সামনে বিকাল ৪ ঘটিকার সময় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের প্রথমেই সাংবাদিক তুহিনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সাংবাদিকদের উপস্থিতিতে প্রথমে বক্তব্য রাখেন , নাজমুল হুদা বাশার ফরিদপুর মহানগর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার ফরিদপুর জেলা সাংবাদিক, রেজাউল করিম ফরিদপুর মহানগর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক, শারমিন আক্তার রিমা দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি, সাংবাদিক অমিত সরকার দৈনিক বাংলাদেশ সমাচার ফরিদপুর জেলা প্রতিনিধি সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন পত্র পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক গনেরা উপস্থিত থেকে এই হত্যাকারী ও সন্ত্রাসী বাহিনীদের বিচার ও ফাঁসির দাবী জানান।