মোঃ ফয়সাল হোসেন, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী:
রাজশাহীর মোহনপুরে আজ জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।'দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণ সমাজের অদম্য মেধা, সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে পুরোপুরি কাজে লাগানোর দৃঢ় প্রত্যয় নিয়ে আজ ১ নভেম্বর সকাল সাড়ে ১০ টায়,'দিবসটি উপলক্ষে উপজেলায় যুব র্যালি, আলোচনা সভা, যুব সমাবেশ, যুবমেলা এবং যুব উন্নয়নমূলক নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)
ফাহিমা বিনতে আখতার। সঞ্চালনায় ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা। এ সময় আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী ৫৪ -পবা মোহনপুর ৩- আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন এমপি, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মিজান রহমান।আরোও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি উপজেলা সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ,সাংগঠনিক সম্পাদক (১)বাচ্চু রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন, শ্রমিক দলের সভাপতি মোস্তফা হোসেন,বাবলু,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম,জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান শাহ্, মহিলা দলের নেত্রীরা সহ,প্রমূখ।