মোঃ ফয়সাল হোসেন, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী:
দুর্নীতির বিরুদ্ধে তারূণ্যের একতা- গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মোহনপুর উপজেলা সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধী কমিটির সদস্য ও বাটুপাড়া সরকারি প্রা: বিদ্যালয়ের সহ: শিক্ষক নেসার আহমেদ তুহিন এর সঞ্চালনায় দুর্নীতি প্রতিরোধী কমিটির সভাপতি ও মোহনপুর বিশ্ববিদ্যালয় কলেজের (অব:) সহ: অধ্যাপক মোঃ আসাদ আলী`র
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার ( ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন,
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেনারি
হাসপাতালের কর্মকর্তা ড: খন্দকার সাগর আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা,এছাড়াও আলোচনা উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, মৌগাছি ইউপির প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, ঘাসিগ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলামসহ, কোমলমতি শিক্ষার্থী বৃন্দ ও সাংবাদিক ও সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।