মোঃ আরিফ শেখ ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর শহরের সুনামধন্য স্কুল মহিম ইনস্টিটিউশনের ফরিদপুর এর সাবেক শিক্ষক গৌর চন্দ্র বাগচী (৭৯) পরলোকগমন করেছেন।
৮ অক্টোবর বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে ফরিদপুরের রেজোয়ান মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার মাচ্চর গুয়াতলা এলাকার ঈশানপুরে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গৌর চন্দ্র বাগচীর মৃত্যুতে পরিবার, স্বজন, সাবেক সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রয়াতের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।