আল-আমিন তালুকদার ব্যুরো চিফ ফরিদপুর :
ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ভাঙ্গা উপজেলা শাখার ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের পরিচিতি, নজরুল জয়ন্তী ও এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার মানিকদহের কালিবাড়ি এলাকার আলহাজ্ব ওমর আলি মানিকদহ ক্যাডেট স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-০৪ আসনের সংসদ সদস্য এবং কৃষি ও পরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য জনাব মো: সহিদুল ইসলাম খাঁন বাবুল।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি জনাব মো: আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক জনাব মো: আইয়ুব মোল্লা, ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব স্বপন কুমার বর্মন এবং মানিকদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মো: সহিদুল ইসলাম বাচ্চু মিয়া।
আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংগঠনের সভাপতি মো: আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো: ইসাহাক মিঞা এবং সাংগঠনিক সম্পাদক মো: মনিরুজ্জামান সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।