সিনিয়র রিপোর্টার, রাজবাড়ীঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী দোপপাড়া গ্রামের আব্দুল জলিল মন্ডলের পুত্র মোঃ জাহিদুল ইসলাম গতকাল শনিবার ৩ জানুয়ারী সকাল ১১ টার দিকে নিজ বাড়ীতে
মিথ্যা মামলা, বাড়ি ঘর ভাঙচুর, লুটপাট ও অহেতুক হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে মোঃ জাহিদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, গত ০৯/১২/২৫ ইং তারিখে আমার প্রতিবেশী বাদল মন্ডলের করা বিজ্ঞ আদালতের সি,আর নং ৬৭৪/২৫ ধারা ৩২৩/ ৩২৪/৩২৬/
৩০৭/৩৯৫/৩৯৭/৩০৬ (।।) ৩৪ দঃ বিঃ মামলার স্বাক্ষী হওয়ার কারনে বিবাদীগণ কর্তৃক হুমকির স্বীকার হই। এবং আমাদের প্রতিপক্ষ সেকান্দার আলী মন্ডল বাদী হয়ে গত ১৩/১২/২৫ ইং তারিখে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করে। যা আমাদেরকে হয়রানি করার উদ্দেশ্যে করা। তারা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করাসহ সংঘবদ্ধ হয়ে গত ১১/১২/২৫ ইং তারিখে আমাদের বাড়ীতে অতর্কিত হামলা চালিয়ে বাড়ী-ঘর, টিভি, ফ্রীজ, চেয়ার, টেবিল, খাট, ড্রেসিং টেবিল, ওয়ারড্রপ, আলমারি'সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর, লুটপাট চালায়। এ বিষয়ে আমি নিজে বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের ভিত্তিতে বালিয়াকান্দি থানা পুলিশ তদন্ত সাপেক্ষে গত ১২/১২/২৫ ইং তারিখে বালিয়াকান্দি থানার মামলা নং ০৫, তারিখ ১২/১২/২০২৫ ইং ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/১২৫/৩০৭/৪২৭, ঘরের জানালা, টিনের বেড়া ভাংচুর করিয়া অনুমানিক ৬০ লক্ষ টাকার ক্ষতি সাধন মর্মে মামলা রুজু করা হয়। বিবাদী করা হয়েছে ১। সালেহ মো: ওয়াজেদ আলী (৫০), পিতাঃ ফৈজদ্দি মন্ডল, সাং-পদমদী দোপপাড়া, ২। রজব আলী মন্ডল (৪৮), পিতাঃ ইন্তাজ উদ্দিন মন্ডল, সাং-গোবিন্দপুর, ৩। সৌরভ মন্ডল (২২), পিতাঃ সালেহ মোঃ ওয়াজেদ আলী, সাং-পদমদী দোপপাড়া, ৪। রাশেদ মন্ডল (৩২), পিতাঃ অহিদ মন্ডল, সাং-ঘোড়ামারা, ৫। কবির শেখ (৩৫), পিতাঃ লোকমান শেখ, সাং-ঘোড়ামারা, ৬। আল আমিন (৩৫), পিতাঃ জয়নাল, সাং-ঘোড়ামারা, ৭। শাহ আলম মোল্লা (৬০), পিতাঃ খালেক মোল্লা, সাং-সদাশিবপুর, ৮। মোঃ লালন খাঁ (৪০) পিতা রকমত খাঁ, সাং-সদাশিবপুর, ৯। মোঃ সাহিদ মন্ডল (৫০), পিতা- মৃত মকছেদ মন্ডল, সাং-ঘোড়ামারা, ১০। মোঃ মোহাই মন্ডল (৪৫), পিতা-মাছেম মন্ডল, সাং-ঘোড়ামারা, ১১। মোঃ বক্কার মোল্লা, (৩৫), পিতা-মোস্ত মোল্লা, সাং-ঘোড়ামারা, ১২। মোঃ ওসমান মন্ডল (৫০) পিতা-সামতুল মন্ডল, সাং-ঘোড়ামারা, ১৩। জাহিদ মোল্লা (২৫), পিতা- বাবু মোল্লা, সাং-ঘোড়ামারা, ১৪। জামাল শেখ (৩০) পিতা-মৃত নিজামদ্দীন শেখ, সাং-ঘোড়ামারা, ১৫। হাছান (৩৫), পিতা মৃত গফুর শেখ, সাং-ঘোড়ামারা, ১৬। রেজাউল মন্ডল (৪০), পিতা-সেকেন মন্ডল, সাং-ঘোড়ামারা, ১৭। মেহের মন্ডল (৩০), পিতা-সেকেন মন্ডল, সাং-ঘোড়ামারা, ১৮। নাছির মন্ডল (৩৫), পিতা-সফি মন্ডল সাং- ঘোড়ামারা, ১৯। সাগর শেখ (২৫), পিতা-আশরাফ শেখ, সাং- সদাশিবপুর, ২০। তৈয়ব আলী শেখ (৫০), পিতা-নিয়ামত শেখ, সাং-সদাশিবপুর, ২১। মরশেদ শেখ (২৫), পিতা-তৈয়ব আলী শেখ, সাং-সদাশিবপুর, ২২। ইউনুস শেখ (৫৫) পিতা-হরিপুল্ল শেখ, সাং-ঘোড়ামারা, ২৩। বাবুল শেখ (৪০), পিতা-আজগর শেখ, সাং-ঘোড়ামারা, ২৪। সোহেল মন্ডল (৩০), পিতা-জলিল মন্ডল, সাং-ঘোড়ামারা, ২৫। আশরাফ মোল্লা, পিতা-খুনকার শেখ, সাং-ঘোড়ামারা, সর্ব থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ীসহ অজ্ঞাতনামা ২০/৩০ জনকে বিবাদী করে মামলা দায়ের করা হয়।
লিখিত বক্তব্যে মোঃ জাহিদুল ইসলাম আরো বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, হুমকি ধামকির বিরুদ্ধে সত্য উদঘাটনসহ সকল অপরাধীর বিচার কামনা করছি।