মোঃ জান্নাতুল নাঈম
বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করতে- ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরুর নেতৃত্বে বিশাল একটি প্রচার মিছিল বের করা হয়।
রবিবার সন্ধ্যায় মহাস্থান বাসস্ট্যান্ড হিরুর কার্যালয় থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের অংশগ্রহণে ৩৭বগুড়া-২ শিবগঞ্জ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলমের পক্ষে গণসংযোগ শেষে একটি প্রচার মিছিল বের করে মহাস্থানের গুরুত্বপূর্ণ মহাসড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি আবারও সেখানে গিয়ে সমাবেত হয়।
এসময় হাফিজুর রহমান হিরু বলেন, "আমাদের সকল ভেদাভেদ ভুলে দল ও উন্নয়নের স্বার্থে তারেক রহমানকে আগামী নির্বাচনে ক্ষমতায় আনতে কাজ করতে হবে"। এ জন্য বিএনপির মনোনীত প্রার্থী শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমকে ভোটে বিজয়ী করে তারেক রহমানকে শিবগঞ্জের এ আসন উপহার দিতে হবে।
এবারের জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে এলাকার উন্নয়ন হবে কি না। তাই এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আপনারা বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন।
এসময় আরও বক্তব্য রাখেন, রায়নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবলু, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি হারুন অর রশিদ হিরণ। এতে আরও উপস্থিত ছিলেন, লালমিয়া, তরিকুল ইসলাম ফাইন, রবিউল ইসলাম রবি, এমাদুল হক, রাসেল রহমান, রফিকুল ইসলাম টুলু, ইব্রাহীম, আপেল, রব্বি ইসলাম, সুজন ইসলাম, রফিকুল ইসলাম, নিপু মিয়া, রবিউল ইসলাম সহ প্রমূখ।