বগুড়া শিবগঞ্জ ধানের শীষের পক্ষে ঐক্যের অঙ্গীকার বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের
নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোঃ জান্নাতুল নাঈম
বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
০৩ ফেব্রুয়ারী-২০২৬, মঙ্গলবার : বগুড়ার শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ ধানের শীষের ছায়াতলে ক্রমেই ঐক্যবদ্ধ হচ্ছেন। এরই ধারাবাহিকতায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম।
মঙ্গলবার সকাল ১১টায় মতবিনিময় সভায় উপজেলা মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোস্তা খানের সভাপতিত্বে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মীর শাহে আলম বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক এবং রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বীর মুক্তিযোদ্ধারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ধানের শীষের পাশে দাঁড়াবেন।
এসময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে দেশ ও জাতির কল্যানসহ আগামী জাতীয় সযসদ নির্বাচনে ধানের শীষের সফলতা কামনা করে দোয়া করা হয়।