ক্রাইম রিপোর্টার নাজমুল হুদা ফরিদপুর।
নির্বাচন কমিশনের কাছ থেকে ফুটবল প্রতীক বরাদ্দ পাওয়ার পর ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের জনগণের উদ্দেশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন স্থপতি মুজাহিদ বেগ।
তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আপনাদের সমর্থন ও ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ। ফুটবল মার্কা শুধু একটি প্রতীক নয়—এটি আমাদের ঐক্য, উন্নয়ন ও পারস্পরিক বিশ্বাসের প্রতিচ্ছবি।”
ফুটবল প্রতীক পাওয়ায় ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের জনগণ অত্যন্ত আনন্দিত উল্লেখ করে তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন আমাকে ফুটবল মার্কা দিয়েছেন—এতে আমি এবং এই এলাকার সাধারণ মানুষ খুবই খুশি।”
দীর্ঘদিন ধরে সামাজিকভাবে গরিব ও অসহায় মানুষের পাশে থাকার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি যে সামাজিক কাজগুলো করে আসছি, আল্লাহ যেন আমাকে সেগুলো সারাজীবন অব্যাহত রাখার তৌফিক দেন।”আমি হেরে গেলেও আমি এই এলাকার সন্তান জিতলেও এলাকার সন্তান।
আসন্ন নির্বাচনে জনগণের দোয়া ও ভালোবাসা কামনা করে স্থপতি মুজাহিদ বেগ বলেন, “ইনশাআল্লাহ, ফরিদপুর-৪ আসন থেকে ফুটবল মার্কা নিয়ে জনগণের ভালোবাসায় জয়ী হতে চাই এবং একজন পরিশ্রমী জনপ্রতিনিধি হিসেবে আজীবন মানুষের পাশে থাকতে চাই।”
তিনি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “আপনাদের দোয়ায় যেন আমি নির্বাচনে জয়ী হয়ে মানবকল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারি—ইনশাআল্লাহ।”