মোঃ আল-আমীন তালুকদার ব্যুরো চিপ ফরিদপুর :
ফরিদপুরে ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।
এসআরবি সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টা ২৬ মিনিটে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প ও এসআরবি-৪, ঢাকার যৌথ আভিযানিক দল রাজধানীর ডিএমপির পল্লবী থানাধীন একটি আবাসিক ভবনে অভিযান পরিচালনা করে। এ সময় ফরিদপুর কোতয়ালী থানার একটি ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী ওরফে টাকী রিপন (৪৫)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ফরিদপুরের কোতয়ালী থানার ঈশান গোপালপুর এলাকার মৃত আব্দুল হক বেপারীর ছেলে।
পরে গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ফরিদপুর কোতয়ালী থানাধীন ঈশান গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একটি অস্ত্র মামলা, দুটি দস্যুতা মামলা, একটি চুরি মামলা, একটি এসিড অপরাধ দমন আইন মামলা এবং একটি বিস্ফোরক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১০ কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানালেন, তপন সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০।