আল-আমিন তালুকদার , ব্যুরো চিপ ফরিদপুর জেলা :
ফরিদপুরে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি
অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে
আজ রবিবার সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত ফরিদপুর সদর উপজেলা শাখার উদ্যোগ উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মুহাম্মদ সোলায়মান,
উপজেলা সভাপতি মোল্লা হেদায়েত হোসেন , মহিলা সম্পাদিকা রোকসানা পারভীন, উপজেলা শাখার অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, ধর্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, এ সময় অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন
বক্তার অবিলম্বে ছয় দফা দাবি মেনে নেবার জন্য অন্তবর্তী কালীন সরকারের নিকট দাবি জানান ।
উল্লেখ করা যেতে পারে ছয় দফা দাবি সমূহের মধ্যে রয়েছ
১/ নিয়োগ বিধি সংশোধন
২/শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান পাস সংযুক্ত করা
৩/স্বাস্থ্য সহকারীদের ১৪ তম গ্রেড এ এইচ আই দের ১৩ তম গ্রেভ এবং ৪/এইচ আই দের ১২ তম গ্রেড প্রদান ,
ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতি করন, ৫/টেকনিক্যাল পদমর্যাদা প্রদান
৬/পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান।