ডেস্ক রিপোর্ট:
ফরিদপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফরিদপুর জেলা শাখার আয়োজনে ফরিদপুর পৌর অডিটোরিয়াম গোয়ালচামট এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ১৩ আগস্ট ২০২৫ তারিখ বুধবার বিকাল তিন ঘটিকার সময় ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত পৌর কমিউনিটি হলে উক্ত সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা সৈয়দ সামসুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আমীর ও পীরসাহের চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির মজলিস সূরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব,জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বদরুদ্দীন,গনঅধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ ফরহাদ হোসেন ফরিদপুর ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংসদ সদস্য পদপ্রার্থী অলিউর রহমান রাসেল, ২ নং আসনে শাহ মোঃ জামাল ৩ নং আসনে এডভোকেট মাহমুদ সরোয়ার খান ও ৪ নং আসনে মাওলানা ইসহাক চোকদার, মাওলানা মোঃ আমজাদ হোসেন, সাইখুল হাদিস আল্লামা আকরাম আলী , সাইখুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা হুমায়ুন কবির,, হাফেজ আব্দুস সালাম, মুফতি ফরিদুল ইসলাম, হাফেজ মিজানুর রহমান, আলহাজ্ব আব্দুল মালেক, রেজোয়ান হোসেন নাঈম, ফরিদপুর মহানগর সদস্য শেখ মোঃ ফজলুল হক প্রমূখ। এসময় মতবিনিময় সভায় বক্তারা বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সমস্ত ইসলামী দল একটি বাক্সেই ভোটাধিকার প্রয়োগ করব । বক্তারা বলেন গত ১৫ বছর দেশের জনগণ তাদের ভোটাধিকার হতে বঞ্চিত করা হয়েছে এবং দিনের ভোট রাতে হয়েছে। তাই এবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
বক্তারা বলেন , ০৫ আগষ্ট পরবর্তী সময় একটি দল চাঁদাবাজি,দখল ও,টেন্ডারবাজী করছে। একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি দল গুলির ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। ঐক্য না হলে নব্য ফ্যাস্টিটরা ক্ষমতা যেয়ে পূর্বের স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণ করবেন এ থেকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা এক খুনিকে বিদায় করে আরেক খুনিকে বসাতে চাই না। ৫৩ বছর পর ইসলামী দল গুলির ক্ষমতায় যাওয়ার এবার সুযোগ এসেছে।
এই সুযোগ কোন ভাবেই হাত ছাড়া করা যাবে না।বক্তারা বিচার,সংস্কার ও পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য অন্তবতীকারিন সরকারের প্রতি আহ্বান জানান।