নাজমুল হুদা বাশার – বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার বায়তুল আমান রেললাইন সংলগ্ন বাজার এলাকার বিএনপির এক নিবেদিতপ্রাণ কর্মী হায়দার প্রামানিকের অসুস্থতার খবর পেয়ে শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তার বাড়িতে ছুটে যান বিএনপি নেতা চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান অপু, আহ্বায়ক সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুবদল নেতা সুজাত মৃধা, মিরাজ মোল্লা, রাশেদ আহমেদ প্রামানিকসহ দলীয় নেতাকর্মীরা। এছাড়াও ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা এ সময় মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের মানবিক কর্মকাণ্ড স্মরণ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে চৌধুরী নায়াব ইউসুফকে তাদের প্রার্থী হিসেবে দেখতে চান বলে অভিমত ব্যক্ত করেন।
চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “কোনভাবেই যেন ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের লোকেরা এলাকায় প্রবেশ করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।” তিনি তার বাবার সময়ের একনিষ্ঠ কর্মী হায়দার প্রামানিকের খোঁজখবর নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।