মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার
নরসিংদী জেলা পুলিশে কর্মরত ০২ জন কনস্টেবল এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করায় আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয় তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
পুলিশ সুপার মহোদয় বলেন এই পদোন্নতি তার নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্ববোধের স্বীকৃতি। তিনি এ দায়িত্ব নিয়ে জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও উদ্যমী ও নিবেদিতপ্রাণভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তার সাফল্য পুরো জেলা পুলিশের জন্য অনুপ্রেরণার উৎস হবে বলেও জানান পুলিশ সুপার মহোদয়।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।