স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের পটিয়ায় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ২০২৫ ইং'র নবাগত স্কাউট ছাত্রদের প্রথম বারের মত দীক্ষা ও তাঁবুবাস অনুষ্ঠিত হয়।
রবিবার ( ১৬ নভেম্বর) সকালে বিদ্যালয়ের হল রুমে ২০২৫ ইং'র নবাগত ছাত্রদের দীক্ষা ও তাঁবুবাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ জাহিদুল হক।
অনুষ্ঠানে স্কাউট প্রধান নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য মুহাম্মদ রুহুল কুদ্দুস, সহকারী প্রধান শিক্ষক পিযুশ কান্তি পাল, আবদুল মেতালেব, নুরুল আবছার, সিনিয়র শিক্ষিকা শাহজাদী বিলকিস আক্তার, মিজানুল হক,হাসান ইমরান সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।