ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স গ্রুপের নেতৃবৃন্দ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স গ্রুপের কার্যকরী কমিটি ও সিনিয়র সদস্যরা এমপি’র সঙ্গে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার শিল্প-ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের প্রেসিডেন্ট, এফবিসিসিআই’র জেনারেল বডি মেম্বার ও Sunamganj Chamber of Commerce and Industry-এর পরিচালক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট আশরাফুল আলম, জেনারেল সেক্রেটারি অরুন দাস, সিনিয়র সদস্য হাজী আবুল হাসান, হাজী আব্দুল জলিল, হাজী আরিছ উদ্দিন, হাজী নবী হোসেন ও সুশীল কুমার রায়।
আরও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জালাল উদ্দিন রেনু মিয়া, ফাইন্যান্স সেক্রেটারি মুহাম্মদ আলী আমজদ, পাবলিসিটি সেক্রেটারি ইলিয়াস আলী, অফিস সেক্রেটারি বাহার উদ্দিন (মেম্বার), কার্যনির্বাহী সদস্য মোক্তার হোসেন, রুস্তম আলী ও আলীম উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সাক্ষাৎকালে লাইমস্টোন খাতের উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশ সহজীকরণ ও সংশ্লিষ্ট অবকাঠামোগত সমস্যার সমাধানে নবনির্বাচিত সংসদ সদস্যের সহযোগিতা কামনা করা হয়। এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং এলাকার শিল্প-বাণিজ্য বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।