সেক মোহাম্মদ আফজাল,ক্রাইম রিপোর্টার:
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন পরিষদের অস্হায়ী কার্যালয়ে গ্রাম আদালত বিষয়ক ভিজিডি কার্ড হোল্ডার সদস্যদের সাথে আলোচনা করা হয়।
স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর যৌথ উদোগে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পে জনগণের ন্যায় বিচারের লক্ষে কাজ করছে।
২৫ আগষ্ট সোমবার বেলা ১১ টায় ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম এর সভাপতিত্বে উপস্থিত ভিজিডি কার্ড ভোগীদের সামনে গ্রাম আদালত সম্পর্কে আলোচনা করেন এভিসিভি- 111 প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোছা: রুবিনা বেগম, তিনি বলেন গ্রামের সাধারণ মানুষের মাঝে সামাজিক, অর্থনৈতিক ঝামেলা হলে জেলা সদরে গিয়ে কোর্টে মামলা দায়ের করতে হয় অর্থের অভাবে তাতে দরিদ্র জনগোষ্ঠী সঠিক বিচার থেকে অনেক সময় বঞ্চিত হয়, দাম্পত্য জীনের ঝগড়া বিবাদ জোরপূর্বক জায়গা জমি দখল, প্রাণ নাশের হুমকি সহ আরো বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দেওয়ানী এবং ফৌজদারি মামলা, গ্রাম আদালত কার্যক্রম, গ্রাম আদালতের ক্ষমতা, মামলার ফিস, গ্রাম আদালতের মামলার ধরন বিচারিক প্যানেল এবং এখতিয়ার ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।