বিশেষ প্রতিনিধি শামীম রেজা:
ঝিনাইদহ ১ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান (সাবেক অ্যাটর্নি জেনারেল) ২৫/১/২০২৬ তারিখ রবিবার বিকাল ৪ ঘটিকার সময় শৈলকূপা থানার ১১ নং আবাইপুর ইউনিয়নের অন্তর্গত হাট ফাজিলপুর বাজারে এক পথ সভার করেন । উক্ত পথসভায় অংশগ্রহণ করেন, ঝিনাইদহ ১ আসনে বিএনপি'র এমপি প্রার্থী জনাব এডভোকেট মো:আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হুমায়ুন বাবুর ফিরোজ সাধারণ সম্পাদক শৈলকুপা উপজেলা বিএনপি,জনাব রাকিবুল হাসান দিপু সহ-সভাপতি ঝিনাইদা জেলা বিএনপি, জনাব মোঃ রফিকুল ইসলাম সাবেক চেয়ারম্যান,সভাপতি ১১ নং আবাইপুর ইউনিয়ন বিএনপি ও সদস্য ঝিনাইদহ জেলা বিএনপি,জনাব মোসলেম উদ্দিন মিয়া সিনিয়ার সহ-সভাপতি ১১ নং আবাইপুর ইউনিয়ন,জনাব শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক ১১ নং আবাইপুর ইউনিয়ন সহ ১১ নং আবাইপুর ইউনিয়নের হাজারো বিএনপি এর নেতাকর্মীরা।জনাব আসাদুজ্জামান সাহেব উপস্থিত হাজারো নেতাকর্মীদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিএনপি এর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।