মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:
তারিখ:২৭ ফেব্রুয়ারি, ২০২৬খ্রিষ্টাব্দ।
জামালপুরের দেওয়ানগঞ্জে উন্নয়ন কাজের অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ৫ সাংবাদিক। আজ শুক্রবার বিকেলে পাইলিংয়ের বোল্ডার তৈরিতে অনিয়মের চিত্র ধারণ করার সময় ‘দুর্গা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র সাহার নেতৃত্বে এই হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জে পাইলিংয়ের বোল্ডার তৈরিতে ব্যাপক অনিয়ম হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মুভি বাংলা টেলিভিশনের জামালপুর প্রতিনিধি মোঃ আল-আমিন সহ ৫ জন সাংবাদিক ঘটনাস্থলে যান। অনিয়মের ভিডিও চিত্র ধারণ করায় ক্ষিপ্ত হয়ে উঠেন ঠিকাদার শ্যামল চন্দ্র সাহা। একপর্যায়ে তিনি ও তার সহযোগীরা সাংবাদিকদের কৌশলে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালান গোডাউনে।
হামলায় মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক আল-আমিন কে পাঁঠা বলি দেওয়ার খর্গ দিয়ে হাত পা বেঁধে মাটিতে শুইয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর শারীরিক নির্যাতন চালানোর পাশাপাশি:ক্যামেরা ভাঙচুর করে। সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত মোবাইল ফোন এবং প্রেস কার্ড ছিনিয়ে নেয়। তথ্য ও প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে ফুটেজ মুছে ফেলে ।
এই ন্যক্কারজনক ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বলেছে, "সত্য প্রকাশের কণ্ঠ রোধ করতেই এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে।"
গণমাধ্যম কর্মীরা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন:- ১) অবিলম্বে মূল অভিযুক্ত শ্যামল চন্দ্র সাহাকে গ্রেফতার করতে হবে।২) হামলার সাথে জড়িত সকল অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
৩)সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
"সত্য প্রকাশের কণ্ঠ রোধ করা যাবে না। আমরা এই হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।"— বিক্ষুব্ধ সাংবাদিকবৃন্দ।