
ছাতক প্রতিনিধি:
ছাতকে পুলিশের অ'ভি'যা'নে ৮০০ পিস ই'য়া'বা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রে'ফ'তার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামে জনৈক সেলিমের বসতঘরের বারান্দা থেকে তাকে গ্রে'ফ'তার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন পিপিএমের দিকনির্দেশনায় এসআই মুহাম্মদ শরীফুল আলম ও এএসআই ইমাম আহাদের নেতৃত্বে পুলিশের একটি দল অ'ভি'যান পরিচালনা করে। এ সময় ছালেক আহমদের কাছ থেকে ৮০০ পিস ই'য়া'বা ট্যাবলেট উ'দ্ধা'র করা হয়। উ'দ্ধা’রকৃত ই'য়া'বার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
গ্রে'ফ'তারকৃত ছালেক আহমদ ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের মো. শামছুর রহমানের ছেলে।
ছাতক থানার ওসি কামাল হোসেন পিপিএম গ্রে'ফতার বিষয় নিশ্চিত করে বলেন গ্রে'ফতারকৃত আসামির বি'রু'দ্ধে মা'দ'কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।