ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
ছাতক-দোয়ারাবাজার (সুনামগঞ্জ৫) আসনে বিএনপি'র দলীয় প্রতীক ধানের শীষ মনোনীত প্রার্থী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জনাব কলিম উদ্দিন আহমদ মিলন ছাতকে কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
গতকাল রোববার (৯ নভেম্বর) দুপুরে শহরের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, দৈনিক কালবেলা পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি সাকির আমিন, দৈনিক যায়যায়দিন ও বিজনেস টাইম'স পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির, এশিয়ান টিভি’র সিলেট পশ্চিম প্রতিনিধি এ আর ছায়েম। উপস্থিত ছিলেন, দৈনিক সমকাল ও উত্তরপূর্ব'র শাহ আখতারুজ্জামান, দৈনিক ইনকিলাব ও শ্যামল সিলেট'র কাজি রেজাউল করিম রেজা, দৈনিক মানবকণ্ঠ এর খালেদ মিয়া, দৈনিক বাংলাবাজার ও কাজিরবাজার এর আতিকুর রহমান, দৈনিক আমার সংবাদ এর মুশাহিদ আলী, দৈনিক সংগ্রাম–এর লুৎফুর রহমান শাওন, সংবাদ দিগন্ত'র মোহাম্মদ জাকারিয়া, দৈনিক ভোরের চেতনা'র ফজল উদ্দিন, দৈনিক ডেসটিনি'র অজিৎ কুমার দাশ, সংবাদ প্রতিনিধি'র মোহাম্মদ জে আলম, সুনামগঞ্জের খবর পত্রিকার আবু বকর সিদ্দিক,দিলোয়ার হোসেন, জামরুল ইসলাম রেজা,সহ প্রমুখ।
সভায় প্রধান অতিথি মিলন বলেন, গণমাধ্যম কর্মীরা হলেন সমাজের আয়না। আপনাদের গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও সহযোগিতা আমার সবচেয়ে বড় শক্তি। আগামীর নির্বাচনে আপনারা সত্য তুলে ধরবেন, সেটাই আমাদের প্রত্যাশা।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমার সহযোদ্ধা দলীয় মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর সাথেও ইতোমধ্যে আমার কথা হয়েছে। বিএনপির সকল নেতাকর্মী ও সমর্থক ঐক্যবদ্ধভাবে কাজ করছে। রাজনৈতিক ঐক্যের পাশাপাশি সাংবাদিক ও সচেতন নাগরিকদের ভূমিকাও এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন: ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাকি মুহিত, পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।