ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলাম ছাতক উপজেলা শাখার উদ্যোগে বি'ক্ষো'ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর গোবিন্দগঞ্জ পয়েন্টে মসজিদের সামনে থেকে বি'ক্ষো'ভ মিছিল ছাতক,সিলেট, সুনামগঞ্জ সড়ক প্রদক্ষিণ শেষে পয়েন্টে গোল চত্বরে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।ছাতক উপজেলার আমির মাওলানা আকবর আলীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসেনের পরিচালনায়।
অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামাত নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪( ছাতক ও দোয়ারাবাজার) আসনে দাড়িঁ পাল্লার প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট শাহপরান থানা আমির মোঃ শাহেদ আলী, ছাতক উপজেলা জামাতের নায়েবে আমির মাওলানা কাজী মনসুর আহমদ, সিলেট জালালাবাদ থানার সহ সেক্রেটারি ওবায়দুল হক শাহীন, ছাতক উপজেলা জামাতের সহ সেক্রেটারি আব্দুল আউয়াল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান,ছাত্রশিবিরের সভাপতি মাসুদ আহমদ,সহ উপজেলা ও ইউনিয়ন জামাত শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্য বলেছেন,জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে,জুলাই বিপ্লবে যারা নিহত এবং আহত হয়েছেন সেইসব ফ্যাসিসদের বিচার নিশ্চিত করা,নির্বাচনে যে সকল দল অংশগ্রহন করবে সকল দলকে সমান সুযোগ নিশ্চিত করা,বিগত ফ্যাসিস্টদের দোসরা যারা রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ঐসব দলকে নি'ষি'দ্ধ করা এবং অবিলম্বে জাতীয় নির্বাচন আয়োজন নিশ্চিত করা সহ এই পাচঁ দফা দাবী বাস্তবায়নে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের নিকট দাবী জানান বক্তব্যরা।