ক্রাইম রিপোর্টার: মো: রবিন আহমেদ।
০১নং ধানাখোলা ইউনিয়ন এর নির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদ সোহেল ০৫ আগস্ট ২০২৪ খ্রি. থেকে অদ্য ০২/০৩/২০২৬ খ্রি. পর্যন্ত পরিষদে অনুপস্থিত রয়েছেন। দীর্ঘদিন চেয়ারম্যান অনুপস্থিত থাকায় ইউনিয়নের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অভিযোগ উঠেছে যে, চেয়ারম্যানের অনুপস্থিতির সুযোগ নিয়ে চেয়ারম্যানের সাক্ষর জাল করে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী যোগসাজশে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম (সুতি) এবং ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য শারমিন আক্তারকে বিভিন্ন প্রকল্পের প্রকল্প চেয়ারম্যান বানিয়ে টিআর/কাবিখা/কাবিটা প্রকল্প ও ১পার্সেন সহ বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।
💰 আর্থিক আত্মসাতের পরিমাণ:
📌 ২০২৪–২০২৫ অর্থবছর: প্রায় ৭০ লক্ষ টাকা
📌 ২০২৫–২০২৬ অর্থবছর: প্রায় ৪৮ লক্ষ টাকা
মোটে প্রায় ১ কোটি ১৮ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে কোনো দৃশ্যমান কাজ ছাড়াই।
👉 আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি—
✔️ দ্রুত প্রশাসক নিয়োগ দিতে হবে।
✔️ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে।
✔️ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
জনগণের টাকার হিসাব জনগণ চাইবেই।
দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হোন ✊
JusticeForPeople