
মোঃ আশিকুর রহমান বিপ্লব
জেলা প্রতিনিধি রাজশাহী
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, মাদক ও সামাজিক অপরাধ দমনে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব–৫ এর সিসিপি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মহানন্দা টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৮ বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম তারিকুল ইসলাম (৩৪)। তিনি রাজশাহী জেলার বাঘাপাড়া থানার মোকামতলা এলাকার বাসিন্দা।
গ্রাফিক বা ভিডিও ফুটেজ নির্দেশনা:
(ফেনসিডিল জব্দ, র্যাব সদস্যদের স্টিল ছবি)
রিপোর্টার ভয়েসওভার:
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তারিকুল স্বীকার করেছে যে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। জব্দকৃত ফেনসিডিলসহ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের সফল অভিযানের মাধ্যমে আবারো মাদক বিরোধী কার্যক্রম জোরদারের বার্তা দিয়েছে র্যাব–৫। পরবর্তী সংবাদ...