মোঃ আরিফ শেখ ,ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরে এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশেনর উদ্যোগে বিনামূল্যে ছাত্রীদের মাঝে বাইসাইকেল সাইকেল বিতরণ করা হয়েছে।বুধবার
গেরদা আবুল ফয়েজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ১৮ জন ছাত্রীকে বিনামুল্যে বাইসাইকেল বিতরণ করা হয়।
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোনা টি. রহমান, প্রতিনিধি এ.এফ.মুজিবুর রহমান ফাউন্ডেশান, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি অধ্যাপক এস,এ,এস,এম আলম। অনুষ্ঠানে ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেয়া হয়।
এ বছর ৮ম বারের মত ফাউন্ডেশনের উদ্যোগে উক্ত স্কুলের ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।