আমার পৃথিবী - জয়া সাহা
আমার পৃথিবী বলতে আমি তোমাকেই বুঝি,
তাইতো প্রতিটা মুহূর্তে আমি
তোমাকেই খুঁজি।
আদর যত্ন স্নেহ ভালোবাসায়
করেছো পরিপূর্ণ,
তাইতো তোমার মেয়ে
হিসাবে আজ আমি স্বয়ংসম্পূর্ণ।
তোমার পরশেই মিটে যায় মাগো দিনের যত ক্লান্তি,
তোমার কোলে রাখলে মাথা
পাই যেন স্বর্গীয় শান্তি।
আমার জন্য কাটিয়েছো মাগো কত নির্ঘুম রাত,
তাইতো আমি পেয়েছি আজ মাতৃত্বের স্বাদ।
আমারই জন্য তুমি মাগো সহে গেছো কত কষ্ট,
এমনি করেই স্বপ্নগুলো তোমার করেছো মাগো নষ্ট।
সকল ব্যথা নিবারণ হয় পাইলে তোমার গাঁয়ের ঘ্রাণ,
নিষ্প্রাণ দেহে ফিরে পাই মাগো আবারও নতুন প্রাণ।